কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণ ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগে পেয়েছিলেন স্বর্ণের দুটি চুড়ি ও দুটি আংটি। চাইলে সেগুলো নিজের কাছে রেখে দিতে পারতেন। কিন্তু তা না করে প্রকৃত মালিকের সন্ধান করে স্বর্ণালঙ্কারসহ ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৬)।



