রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিব
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ হারাচ্ছেন কর্মরত সচিব ও সমমর্যাদার কর্মকর্তারা। একই বিধান প্রযোজ্য হবে সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও।



