বৃষ্টিতে টস হতে দেরি, চার পেসার খেলানোর ভাবনায় বাংলাদেশ
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের টস নির্ধারিত সময়ে হয়নি। আজ সুপারস্পোর্ট পার্কে ম্যাচ শুরুর আগে থেমে থেমে বৃষ্টি হওয়ায় মাঠের মূল পিচ ও বোলারদের রানআপ ঢেকে রেখেছেন মাঠকর্মীরা।



