রাশিয়া ও ইউক্রেন রাতভর পাল্টাপাল্টি হামলায় নিহত ১২
রাতভর চালানো পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলায় সোমবার (২৩ নভেম্বর) রাশিয়া ও ইউক্রেনে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রাশিয়ার পার্ম ক্রাই অঞ্চলে ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

