মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২২ নভেম্বর) দুপুর ও বিকালে এ দুটি ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে ও কলেজ মাঠে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।



