আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা আইনের শাসনের জন্য বড় হুমকি
আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা-হেনস্তা এবং সারাদেশে আগুন সন্ত্রাসের ঘটনায় আইনের শাসনের জন্য বড় হুমকি বলে জানিয়েছেন বক্তারা। তারা বলেন, দেশের এমন পরিস্থিতিতে রাষ্ট্র ও আদালত কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না।

