ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন
ফিনল্যান্ড উপসাগরের পূর্বাংশে ড্রোন হামলায় আক্রান্ত রুশ মালবাহী জাহাজ স্পার্টা-২-এর আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকালে হামলার শিকার জাহাজটি রাশিয়ার বাল্টিক ছিটমহল কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল।


