১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির বড় ধরনের আর্থিক মাশুল দিতে হচ্ছে বাংলাদেশকে। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশের ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।



