সেন্টমার্টিনে পর্যটকদের ‘জিম্মি’ দশা, ২০ টাকার ডিম কিনতে গুনতে হচ্ছে ৫০ টাকা
বৈরী আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে কয়েক শ জন অবশেষে মূল ভূখণ্ডে ফিরেছেন। তবে দ্বীপে অবস্থানকালে হোটেল ভাড়া, খাবার ও অন্যান্য সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন ফিরে আসা পর্যটকেরা।
