‘মেসির পর আর্জেন্টিনার স্বপ্ন হতে পারে এই দুই তরুণ’
লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের দুই মহাতারকা। তাদের সঙ্গে তুলনা করার আগে যে কারও দুবার ভাবার কথা। তবে ২২ বছর বয়সী নিকো পাজের প্রতিভা দেখে সেই তুলনাই টেনে আনলেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন।



