গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো একদল লোক
গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে খুলনায় পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় একদল লোক। রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে মহানগরীর কেসিসি মার্কেটের সামনে তাকে মারধর করা হয়।



