বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ
প্রবাস থেকে দেশে ফিরেই ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন এক যাত্রী। মুহূর্তেই ছিনিয়ে নেওয়া হয় তার স্মার্টফোন, পকেট থেকে খোয়া যায় ১০ হাজার টাকা। তবে আনসার সদস্যদের তৎপরতায় পালানোর আগেই আটক হন চক্রের এক নারী সদস্য।



