ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বাংলাদেশ সরকারের সঙ্গে ভিসা আউটসোর্সিং প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ কারণে আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো আর পরিচালিত হবে না।

