জামাল ও মোরসালিনকে নিয়ে ডুলির ‘ক্ষোভ’, অনুশীলন নিয়ে প্রশ্ন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকা টমাস ডুলি এবার প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফরোয়ার্ড মোরসালিনকে ঘিরে। জামালের সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্য, দলের স্টাফ ও ম্যানেজমেন্ট নিয়ে মন্তব্য এবং মোরসালিনের অনুশীলনে অনিয়মিত থাকার বিষয়টি সামনে এনে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।
