রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে টেস্ট সিরিজ পাকিস্তানের
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে পাকিস্তান। চতুর্থ দিনেই জয়ের জন্য প্রয়োজনীয় ৯০ রান তুলে নেয় স্বাগতিকরা। শেষ ইনিংসে মাত্র ১৩ ওভার ব্যাট করেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

