বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা হাজার পর্যটক
বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় এক হাজার পর্যটক। দীর্ঘ সময় দ্বীপে অবস্থান করায় তাদের অনেকের খাবারের জন্য বরাদ্দ অর্থ প্রায় শেষ হয়ে এসেছে।



