ইনস্টাগ্রাম স্টোরি সম্পাদনায় নতুন সুবিধা, থাকছে সময়সীমা
ইনস্টাগ্রামে স্টোরি প্রকাশের পর ছোট-খাটো কোনও ভুল চোখে পড়লে কিংবা ক্যাপশন, গান বা স্টিকার পরিবর্তনের প্রয়োজন হলে এত দিন সেটি মুছে আবার পোস্ট করতে হতো। এতে আগের স্টোরিতে পাওয়া ভিউ, লাইক ও প্রতিক্রিয়া, সবই হারিয়ে যেত।


