আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ন্যাক্কারজনক: ইসলামী আন্দোলনের মহাসচিব
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। হাজারো মানুষকে হত্যা; লাখো মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, তারাই আবার মানুষ মারার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।


