হোয়াটসঅ্যাপেই করা যাবে নানা কাজ, ব্যবহার করবেন যেভাবে মেটা এআই
হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় কোনও তথ্য জানার প্রয়োজন হলে কিংবা গ্রুপের দীর্ঘ আলোচনা থেকে নির্দিষ্ট তথ্য খুঁজতে চাইলে আলাদা কোনও অ্যাপ খোলার প্রয়োজন নেই। মেসেজিং অ্যাপটির মধ্যেই থাকা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘মেটা এআই’ব্যবহার করে সরাসরি চ্যাট থেকেই এসব কাজ করা যায়।

