মহাসড়কে যাত্রীবাহী দূরপাল্লার বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জের পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে ও মালবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা এবং এশিয়ান হাইওয়ের মিরেরটেক বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।



