সড়ক দুর্ঘটনায় হাত হারালেন কমনওয়েলথের সোনাজয়ী ভারোত্তোলক
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের স্বপ্নময় অধ্যায়ের পর এবার জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে নামতে হলো মোহাম্মদ হাফিজউদ্দিন রসলিনকে। মালয়েশিয়ায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন দেশটির ২১ বছর বয়সী এই ভারোত্তোলক।



