ঢাকায় গড়ে পৌনে ২ লাখ মানুষের জন্য একটি করে গণশৌচাগার
রাজধানী ঢাকায় প্রতি ১ লাখ ৭২ হাজার ৬৪১ মানুষের জন্য রয়েছে মাত্র একটি গণশৌচাগার। বিপুল জনসংখ্যার বিপরীতে গণশৌচাগারের এই স্বল্পতার পাশাপাশি বিদ্যমান অনেকগুলোও বন্ধ, অপরিচ্ছন্ন কিংবা ব্যবহার অনুপযোগী।

