রায়েরবাজার কাঁচাবাজারে আগুন
রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজার ও বাজারের পাশে টিনের কয়েকটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।



