এপেক সম্মেলনে অর্থনীতি ও প্রযুক্তি নিয়ে বিশ্বনেতাদের নানা বার্তা
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



