গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।


