রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে গভীর রাতে পেট্রোল বোমা হামলা
রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়।

