উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন
রাজধানীর উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পাসপোর্ট অফিসের বাইরে স্টিলের গেটে আগুন দিয়েছিল।



