রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
রাজধানীর গুলশান থানার শাহজাদপুর পপুলার হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে পপুলার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

