চাঁদপুরে ভুয়া ডিগ্রিতে চিকিৎসাসহ নানা অপরাধ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা – MZamin
চাঁদপুরের চাঁদখার বাজারে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা প্রদান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং মূল্য তালিকা না রাখার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

