নতুন রফতানি খাত গড়ে তুলতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, সরকারি সেবাকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা এবং তৈরি পোশাকের বাইরে নতুন রফতানি খাত গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।বিশেষ করে ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে মাত্র ১৪ দিনে সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

