‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অবৈধ অভিবাসী সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থেকে বিতাড়নের শিকার হচ্ছেন বহু মানুষ। এমনকি ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও কাউকে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।


