মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, বাড়ছে যুদ্ধের শঙ্কা
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হলো।


