প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করার কীর্তি গড়েছে বাংলাদেশ। তাতে গড়েছে নতুন এক ইতিহাস। উপমহাদেশের প্রথম দল হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা।

