২০৩০ বিশ্বকাপ ফাইনাল স্পেনেই: স্পেন ফুটবল প্রধান
২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনেই অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুসান। তবে তাঁর দাবি ভুল প্রমাণিত হলেও স্পেনের আয়োজক হওয়ার দাবি প্রত্যাহারের কথা ভাবছেন না বলে জানিয়েছেন তিনি।


