বিদেশে অপপ্রচার মোকাবিলায় লবিস্ট ও আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব সংসদে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের বিরুদ্ধে দেশে নাশকতা এবং বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কৌশল গ্রহণের প্রস্তাব দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।


