স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি স্টেন্ট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) পরানো হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এই তথ্য জানান।



