দখল-চাঁদাবাজি বন্ধ করুন, নইলে জেলে দেবো: নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি হুইপের
নিজ দলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।


