‘আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে’
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বাংলাদেশের বিদায়ে হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে এবারও দেশের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিলেন তিনি।

