এবার গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে একদল লোক। রবিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।



