‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’—অফিসে ঢুকে এ কথা বলেই গুলি, আহত ২
রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানে এ হামলা হয়।



