এই অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা বিজিএমইএ সভাপতির
একটি মহল পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি এ শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন-বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান।

