মধ্যরাতে বাসা ঘেরাও, ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামাল পুলিশ হেফাজতে
চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে তার কথা-কাটাকাটির পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
