ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ও ২১ জনকে সাময়িক বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড জড়িত থাকার অপরাধে ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এর মধ্যে এক বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী এবং বিভিন্ন বিভাগের মোট ২১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

