সোমবার শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর শেষ হবে। প্রথম দিন বিকাল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হবে। এরপর সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

