মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
ইউরোপ, এশিয়া ও আফ্রিকার ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া এসব দেশে যেতে ইচ্ছুক কর্মীদের অনুকূলে বহির্গমন ছাড়পত্র ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে।



