সরকারি রাস্তার দুই পাশের সব গাছ কেটে নিয়ে গেলেন শ্রমিক দল নেতা
বরিশালের উজিরপুরে সানুহার-ধামুরা সড়কের প্রায় চার কিলোমিটার অংশের দুই পাশের সরকারি জায়গার গাছ কেটে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীর নেতৃত্বে তার লোকজন এসব গাছ কেটে নিয়ে গেছেন।


