শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে ইউপিআইয়ে পেমেন্ট, পর্যটকের অভিজ্ঞতা ভাইরাল
বিদেশে বেড়াতে গেলে স্থানীয় মুদ্রা বদলে নেওয়া কিংবা নগদ টাকা সঙ্গে রাখা অনেকের কাছেই ঝামেলার বিষয়। তবে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে ভারতীয় ইউপিআই অ্যাপের মাধ্যমে খাবারের দাম মেটানোর সুযোগ পেয়ে খুশি এক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর।




