শনিবার কফিনবন্দী হয়ে ফিরছে নওগাঁর ৫ রেমিটেন্স যোদ্ধার মরদেহ
অবশেষে ফুরোচ্ছে দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার প্রহর। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর বাকি পাঁচ রেমিটেন্স যোদ্ধা প্রবাসীর মরদেহ আগামীকাল শনিবার দেশে পৌঁছাচ্ছে বলে সৌদি দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।




