রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, চাপা পড়ে প্রাণ হারালেন যুবক
রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্লাপাল্লির মাঝে চাপা পড়ে শহিদুল্লাহ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে ঘটনা ঘটে। নিহতের ভাই জুয়েল রানা জানান, গত শনিবার চীন ভ্রমণ গিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন শহিদুল্লাহ।




