গাল-চোয়ালে তীব্র ব্যথার কারণ দাঁতের সমস্যা নাকি অন্যকিছু?
গালে, চোয়ালে কিংবা মুখের ভেতরে হঠাৎ তীব্র যন্ত্রণা শুরু হলে অনেকেই মনে করেন, দাঁত বা মাড়ির কোনও সমস্যা হয়েছে। কেউ আবার সাইনাসের সমস্যাকে এর কারণ বলে ধরে নেন। কিন্তু দাঁতে কোনও দৃশ্যমান সমস্যা না থাকলেও কখনও কখনও মুখের ভেতরে ও বাইরে তীব্র ব্যথার নেপথ্যে থাকে স্নায়ুর সমস্যা।



